অবৈধ কারখানার মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অনুমোদনহীন একটি কারখানার সন্ধান পেয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১২) সদস্যরা। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ টেস্টি স্যালাইন, সিভিটা ট্যাবলেট, টেস্টি আম হজমি, ওরাল স্যালাইন, ট্যাং, শরবতের পাউডার, খুশবু সরিষার তেল ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় কোয়ালিটি ফুড প্রোডাক্টস নামে ওই কারখানায় অভিযান চালায় র্যা ব। এ সময় কারখানার মালিক হাফিজুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।