অবৈধ গ্যাস পাইপ অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের আটি, কোলচর, ঘাটারচর ও রায়ের চর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ ফুট অবৈধ গ্যাস-সংযোগের পাইপ অপসারণ ও দেড় শতাধিক বসতবাড়ির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস।

তিতাস গ্যাস গতকাল বেলা ১১টার দিকে কেরানীগঞ্জের কোলচর এলাকার ওলি সরদার আবাসন প্রকল্পের প্রায় ৫০০ ফুট পাইপলাইন অপসারণের মাধ্যমে অভিযান শুরু করে। অভিযানকারীরা কেরানীগঞ্জের ঘাটারচর ও রায়েরচর এলাকার প্রায় ১ হাজার ৭০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ ও দেড় শতাধিক বসতবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে। অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাসের মেট্রো বিক্রয় বিভাগ জোন-৫-এর ব্যবস্থাপক সাকির আহমেদ। কোলচর ওলি সরদার সড়কের বাসিন্দা পলি বেগম জানান, বছর খানেক আগে তিতাস গ্যাসের ঠিকাদার আখের হোসেনের মাধ্যমে বাড়িতে গ্যাস-সংযোগ নেন। এ জন্য তাঁকে ৭০ হাজার টাকাও দেন। এখন শুনছেন তাঁদের গ্যাস-সংযোগটি অবৈধ।