প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১৫টি অবৈধ বেহুন্দি জাল আটক করা হয়েছে। এর মূল্য প্রায় আট লাখ টাকা। উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে উপজেলার রাবনাবাদ ও আন্ধারমানিক নদের বিভিন্ন পয়েন্টে গত মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে জেলেদের একটি দল আন্ধারমানিক ও রাবনাবাদ নদের পশুরবুনিয়া, চাড়িপাড়া, গাজীর খাল, ঢোস, কেউরালা ও লোন্দা পয়েন্টে বেহুন্দি জাল ফেলে জাটকা ধরছিল। কোস্টগার্ডের সহায়তায় মঙ্গলবার রাতভর এই অভিযান চালানো হয়। আটক জাল গতকাল বুধবার সকালে কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়।