অবৈধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় রাবনাবাদ নদে অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কলাপাড়া মৎস্য বিভাগ ও নৌবাহিনী যৌথভাবে এ অভিযান চালায়। উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, রাবনাবাদ নদের চালিতাবুনিয়া, দেবপুর, পাটুয়া ও ফেলাবুনিয়া পয়েন্টে বেশ কিছুদিন ধরে জেলেদের একটি চক্র প্রশাসনকে ফাঁকি দিয়ে জাটকা নিধন করে আসছিল। চক্রটিকে ধরতে চালানো এ অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল, নয়টি বেহুন্দি জাল, ১০ হাজার মিটার মশারি জাল ও পাঁচ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। কাউকে আটক করা সম্ভব হয়নি।