অবৈধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার একাধিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ প্রায় সাড়ে পাঁচ লাখ মিটার জাল জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত এ অভিযান চলে।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার তানভির আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাতিয়ার নিঝুম দ্বীপের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার মিটার ঘের জাল ও ১ লাখ ৫০ হাজার মিটার মশারি জাল এবং নালচিরা ঘাটসংলগ্ন বিভিন্ন ছোট খাল থেকে ১ লাখ ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।