অবৈধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে গত বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে চর ব্যারেট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বাঁধা জাল এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। পরে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।