অবৈধ জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর এলাকার নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। গত বুধবার রাতে চালানো এই অভিযানের সময় জাল ব্যবহারকারী কোনো জেলেকে আটক করা যায়নি। কোস্টগার্ড জানায়, ছোট ফাঁসের নিষিদ্ধ এসব জাল দিয়ে জেলেরা রাতের আঁধারে জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করতেন। উদ্ধার করা এসব অবৈধ জাল গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশালে এনে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ডের মাস্টার চিফ পেটি অফিসার মো. জামাল উদ্দিন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে তাঁরা মেহেন্দিগঞ্জের ভাসানচর নদীতে অভিযানে যান।