অবৈধ টিভি চ্যানেলের যন্ত্রাংশসহ আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা এলাকা থেকে অনুমোদনহীন টিভি চ্যানেলের সম্প্রচার যন্ত্রাংশসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাব-১।
আজ শনিবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
র্যাবের ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে পাইরেট করা বিপুল পরিমাণ সিডিও উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানোর কথা বলেছে র্যাব।