অবৈধ বসবাসের অভিযোগে তিন আফ্রিকান আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর মগবাজার থেকে তিন বিদেশিকে আটক করেছে র্যাব। ওই বাসার মালিককেও আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন লাইবেরিয়ার জর্জ মার্টিন (৩৫) ও ডেভিড কোন (৪৪) এবং চাদের নাগরিক জাবির খামিস (৩২)। আটক ওই বাসার মালিক পার্থ কুমার সরকার (৪৬)।
র্যাব-৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মগবাজারের নয়াটোলার একটি বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে ওই তিন বিদেশিকে আটক করা হয়। তাঁরা বাংলাদেশে বসবাসের বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি।
এর আগে শুক্রবার উত্তরা, বনশ্রী ও গুলশান থেকে আফ্রিকার বিভিন্ন দেশের ৩১ জন নাগরিককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।