অবৈধ বিদেশি চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুমতি না নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করা বিদেশি চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। গতকাল সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদেশি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের বিষয়ে সরকার পদ‌ক্ষেপÿগ্রহণ করছে। কোনো বিদেশি চিকিৎসককে বাংলাদেশে কাজ করতে হলে তাঁকে প্রথমে সরকারের কাছে আবেদন করতে হবে। তারপর বিএমডিসি থেকে সাময়িক নিবন্ধন নিয়ে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিদেশি চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন।

এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়, কিছু কিছু ক্ষেত্রে এমন অভিযোগ রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশে মাতৃভাষাভাষীর মানুষের সংখ্যা ৯৮ দশমকি ৮২ শতাংশ। ১ দশমিক ১৮ শতাংশ লোক অন্য ভাষাভাষী।

মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মতিউর রহমান জানান, অনিয়মের দায়ে আটটি হজ এজেন্সির নিবন্ধন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি এজেন্সিকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া সৌদি সরকারের অভিযোগের ভিত্তিতে জরিমানাসহ ২০টি এজেন্সির লাইসেন্স স্থগিত এবং ১৮টি এজেন্সির জরিমানা ছাড়া লাইসেন্স স্থগিত করা হয়েছে।