অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিল বকেয়া থাকায় এবং অবৈধ বিদ্যুৎ-সংযোগ নেওয়ার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানাও করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ রামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদুল হক অভিযানে নেতৃত্ব দেন।
সূত্র জানায়, অবৈধ বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন এবং ৭ লাখ ৮৫ হাজার ১৮৭ টাকা বকেয়া আদায়ের জন্য রামপুরের শাপলা আবাসিক এলাকা, বি ব্লক, এস ক্লাবের মোড়, আবদুরপাড়া, সবুজবাগ, নিউ আই ব্লক প্রভৃতি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১১টি সংযোগ বিচ্ছিন্ন এবং ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।