অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গতকাল মঙ্গলবার সকালে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায় জড়িত থাকার অভিযোগে হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
র্যা ব সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে র্যা ব-১০-এর একটি দল ধলপুরের লেচুবাগানে একটি বাড়ির পাঁচতলার বাসিন্দা হাফিজুর রহমানের বাসায় অভিযান চালায়। অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে হাফিজুরকে আটক করা হয়। পরে তাঁর বাসা থেকে দুটি ভিওআইপি যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র্যা ব।
র্যা ব-১০-এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে হাফিজুর অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হাফিজুর টেলিটক মোবাইল ফোন কোম্পানির একজন ডিলার এবং অনেক দিন ধরে অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছেন।