অবৈধ মুঠোফোনসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে গত সোমবার সন্ধ্যায় চারটি দোকানে অভিযান চালিয়ে ৭৮টি অবৈধ মুঠোফোনসহ চারজনকে আটক করেছে র্যা ব-৫। আটক ব্যক্তিরা হলেন উপজেলার দৌলতপুর গ্রামের রানাউল ইসলাম (২৭) ও সজিব আলী (২০), মাহাজনপাড়া এলাকার রিপন আলী (২০) ও নাচোল উপজেলার নারায়ণপুর লুটাপুকুর এলাকার রানা ইসলাম (২৩)। চাঁপাইনবাবগঞ্জ র্যা ব-৫ ক্যাম্পের এএসপি নুরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই চারটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ৭৮টি মুঠোফোন উদ্ধার করা হয়। ফোনগুলো শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে এনে বিক্রি করা হচ্ছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।