অবৈধ সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, ধনকুণ্ডাসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার ফুট অবৈধ লাইন তুলে ফেলা হয়। এতে করে প্রায় ৩০০ গ্রাহকের আবাসিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিতাস গ্যাসের কর্মকর্তারা বলছেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।