অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নমান সহকারী (সাময়িক বরখাস্ত) সালাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন দুদকের উপসহকারী পরিচালক নূর-ই-আলম।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে চলতি বছরের জুন মাসে একটি মামলা করে দুদক। ওই মামলার এজাহারে তাঁর বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ ১৮ হাজার ২৮৫ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।