প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের জায়গা প্রভাবশালী লোকজন দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন আশ্রম কমিটির নেতারা। গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, আশ্রমের প্রধান ফটকের সামনেই খাদ্যসামগ্রী, খেলনা, খাবারের দোকান ও হোটেল নির্মাণ করা হয়েছে। ঢাকার লালবাগ থেকে আশ্রম পরিদর্শনে আসা গীতা রানী সরকার বলেন, আশ্রমের সম্পত্তি দখল করে দোকানপাট নির্মাণ করায় আশ্রমে আসা ভক্তরা ভোগান্তির শিকার হচ্ছেন।