প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকার যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের দুই পাশের পাঁচ শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী জাকির আলম বলেন, যাত্রাবাড়ী থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার আট লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। তাই মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।