অবৈধভাবে আনা সোনা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কৌশলে সোনা নিয়ে এসেছেন এক যাত্রী। কোমরের বেল্টের বকলেস ও ট্রলি ব্যাগের রডের মধ্যে ২৩টি সোনার বার টুকরো করে নিয়ে আসেন তিনি। শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, আটক সোনার ওজন ৩৭০ গ্রাম এবং এর মূল্য ১৭ লাখ টাকা।
গতকাল শনিবার সকাল আটটার দিকে বিমান বাংলাদেশের বিজি ০৮৭ ফ্লাইটে ওই যাত্রী মালয়েশিয়া থেকে আসেন। তাঁর নাম মো. মাসুদ। বাড়ি বরিশাল জেলার কাউয়ার চরে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের ভাষ্য, গ্রিন চ্যানেল পার হওয়ার আগে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চ্যালেঞ্জ করে তাঁর দেহ ও ব্যাগ তল্লাশি করেন।
জিজ্ঞাসাবাদে মো. মাসুদ বলেন, তিনি মালয়েশিয়ায় একটি রেস্টুরেন্টে শ্রমিক হিসেবে কাজ করেন। এক বছর পর দেশে এসেছেন।