অবৈধভাবে চারটি কড়ইগাছ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের সামনের জমি থেকে নিয়মবহির্ভূতভাবে চারটি কড়ইগাছ কেটে ফেলেছে। গত মঙ্গলবার গাছের কাটা অংশ জব্দ করেছে প্রশাসন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘গাছগুলো স্কুলের জায়গায়। স্কুলের পক্ষ থেকে এগুলো রোপণ করা হয়েছিল। ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে গাছগুলো কাটা হয়েছে। তবে গাছ কাটার সিদ্ধান্ত বন বিভাগ বা উপজেলা প্রশাসনকে জানানো হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ বলেন, ‘স্কুলের সামনে হলেও গাছগুলো সরকারি খাস জায়গায়। কারা গাছ লাগিয়েছে তা বড় কথা নয়। কোনো প্রতিষ্ঠানের কাটার প্রয়োজন হলেও এর জন্য নির্দিষ্ট আইন রয়েছে। এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। নিয়মবহির্ভূতভাবে গাছগুলো কাটা হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।