অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার জব্দ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের থমথমিয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও চার হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় দুই শ্রমিককেও আটক করা হয়। গতকাল রোববার বিকেলে এ অভিযান চালান লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন।
আটক দুই শ্রমিক হলেন আজিজুর রহমান ও মো. ফোরকান। তাঁদের বাড়ী সাতকানিয়া উপজেলায়।।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বড়হাতিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোনা বড়ুয়ার নেতৃত্বে স্থানীয় ফারুক আহমদ, নুরুল আলম, মো. বেলাল ও নুরুল আবছার থমথমিয়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে স্থানীয় বিদ্যালয়সহ খালের দুই পাড়ের বসতবাড়ী ভাঙনের মুখে পড়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে রোনা বড়ুয়া বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন বলেন, ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পেয়েছেন তিনি। এ ঘটনায় কারা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।
বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী বলেন, রোনা বড়ুয়ার নেতৃত্বে থমথমিয়া খালে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন কথা তিনি শুনেছেন।