অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর একটার দিকে নির্বাহী হাকিম ও বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. সেলিম (২৫) উপজেলার ঘোষপুর ইউনিয়নের বেড়াদি গ্রামের বাসিন্দা। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, সেলিম ড্রেজার মেশিন দিয়ে উপজেলার ঘোষপুর ইউনিয়নের বেড়াদি চাপাদাহ বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে সেলিমকে এ দণ্ড দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরিফুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে সেলিমকে এ দণ্ড দেওয়া হয়।