প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত ছয়টি খননযন্ত্র জব্দ করেছেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে যুক্ত ব্যক্তিরা খননযন্ত্র ফেলে পালিয়ে যান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে, এমন তথ্য তাদের কাছে ছিল। চক্রটিকে পাকড়াও করতে গতকাল দুপুরে নদীর বনগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন।