অবৈধভাবে বিক্রির চেষ্টাকালে ৫০০ কেজি চা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত সোমবার পুলিশ একটি পিকআপ ভ্যানসহ ৫০০ কেজি চা জব্দ করে। একটি চা কোম্পানির ওই চা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাজারে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে উপপরিদর্শক বলেন, মামলা না হওয়ার কারণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলতে পারবেন।
িগ্রনকেয়ার টি কোম্পানির ব্যবস্থাপক শামসুজ্জোহা বলেন, কুরিয়ারের মাধ্যমে চট্টগ্রামের নিলাম বাজারে নমুনা হিসেবে পাঠানোর জন্য ওই চা পঞ্চগড়ে নেওয়া হচ্ছিল।
তেঁতুলিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, কেউ অভিযোগ না দেওয়ায় মামলা হয়নি।
পঞ্চগড় চা বোর্ডের কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মামলা করার ব্যবস্থা নেওয়া হবে।