অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি ও লক্ষ্মীপুরা এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গতকাল চারজনকে জরিমানা করেছেন গাজীপুর পল্লী বিদ্যুতের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন আদালত পরিচালনা করেন। গাজীপুর পল্লী বিদ্যুতের (সদর দপ্তর) ডিজিএম (টেকনিক্যাল) মো. হারুন অর রশিদ বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে শিববাড়ি এলাকার মতিউর রহমানকে ১ লাখ ৪৮ হাজার ৬৭৩ টাকা, লক্ষ্মীপুরা এলাকার আলাউদ্দিনকে ১ লাখ ৭৮ হাজার ৩১২ টাকা, আব্দুল আজিজকে ৩০ হাজার ১৩৬ টাকা ও মো. মজিবুর রহমানকে ২৮ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়।