অবৈধভাবে ভারত থেকে ফেরার পর গ্রেপ্তার ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ফেরার পর নারী, শিশুসহ ৩০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটায় বরিশালগামী বিআরটিসির বাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি পিরোজপুর, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন গ্রামে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাগেরহাটের মংলা বন্দর এলাকার বায়েজিদ তালুকদার ও একই জেলার শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের নূর ইসলাম বলেন, তাঁরা কয়েক মাস আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। গতকাল তাঁরা ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসেন। পরে বিআরটিসির বাসে করে বাড়িতে ফিরছিলেন। দুপুর ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকা থেকে পুলিশ ও গোয়েন্দারা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।