অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকা থেকে এক দালাল ও সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কবির হোসেন, শেফালী আক্তার, সেলিনা খাতুন, আসমা খাতুন, শিউলী খাতুন, সাজেদা খাতুন ও লিজা খাতুন এবং সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের আসগর আলী। আসগর ভারতে নিয়ে যাওয়ার জন্য দালালির কাজ করেন।
আটক ব্যক্তিরা পুলিশকে জানান তাঁরা কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, তাঁদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে।