অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১১ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে সদর উপজেলার সীমান্ত গ্রাম গাংনিয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আরিফ হোসন (২০), মনোয়ার হোসেন (২০), মো. রবিউল্লাহ (৬০), আবুল লেইচ (২২), আবিদ হোসেন (৩০), নাছির হোসেন (৩৫), হাবিব হোসেন (২৫), আবু বক্কর (২০), মো. ময়নুদ্দিন (২৫), মো. লিকচন (২২)। তাঁদের বাড়ি সুনামগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে। আর নাজমুল সরদার (২৫) নামে আটক অপর ব্যক্তির বাড়ি সদর উপজেলার কমরপুর গ্রামে। গ্রেপ্তার ব্যক্তিরা কাজের সন্ধানে অবৈধপথে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।