অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ১৫ জনকে আটক করেছেন নৌ-বাহিনীর বিশেষায়িত দল সোয়াডসের (স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ) সদস্যরা। গতকাল বুধবার রাত একটার দিতে নিয়মিত টহলের সময় দুটি নৌকা থেকে তাদের আটক করা হয়।
নৌ-বাহিনীর মিডিয়া সেল সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় বন্দরের বহির্নোঙর এলাকায় একটি দেশীয় ইঞ্জিনচালিত নৌকা ও একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালান নৌ-বাহিনীর সদস্যরা। এ সময় দুটি নৌকা থেকে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন সন্দেহভাজন দালাল।
নৌ-বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিদের ভাষ্য, নগরের পতেঙ্গা এলাকা থেকে দুটি নৌকায় করে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়।
আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।