প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে জয়পুর আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দুই কক্ষ পরিদর্শককে দুই বছরের জন্য পরীক্ষার দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দাখিলের ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন এ সিদ্ধান্ত নেন। অভিযুক্ত দুই কক্ষ পরিদর্শক হলেন জয়পুর আলিয়া মাদ্রাসার শিক্ষক জিল্লুর রহমান ও আমাদা দাখিল মাদ্রাসার শিক্ষক জোহরা আক্তার। কেন্দ্রের সচিব অধ্যক্ষ বদরুল ইসলাম বলেন, পরীক্ষার শেষ সময় নাগাদ ইউএনও পরীক্ষা হলের দুটি কক্ষে যান। এ সময় ওই কক্ষ দুটিতে হইচই দেখতে পেয়ে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেন।