অব্যাহতি চেয়ে সেই ডিলারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির পরিবেশক (ডিলার) মো. মিরাজ মুন্সি তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করেছেন।

​নীতিমালা লঙ্ঘনের এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।

গতকাল রোববার পরিবেশকের পদ থেকে অব্যাহতি চেয়ে মিরাজ মুন্সির করা আবেদনটি পরিবেশক নিয়োগ-সংক্রান্ত উপজেলা যাচাই কমিটির কাছে পাঠানো হয়েছে। উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে মিরাজ মুন্সি বলেন, ‘নীতিমালা সম্পর্কে আগে জানতাম না। জানার পর আমি পরিবেশকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছি।’