অভয়নগরে চিংড়িঘেরে বিষ প্রয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার পাচুড়িয়া গ্রামের মোস্তফা সরদারের চিংড়িঘেরে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে চিংড়ি নিধন করেছে। 
মোস্তফা সরদার বলেন, গ্রামের পাশেই বুড়বুড়িয়া বিলে তাঁর একটি চিংড়িঘের রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে। গতকাল শুক্রবার সকালে ঘেরে গিয়ে অসংখ্য চিংড়ি মাছ মরে ভেসে থাকতে দেখেন তিনি। মরে যাওয়া চিংড়ির মূল্য আড়াই লাখ টাকার মতো হবে। তিনি আরও বলেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ এ কাজ করে থাকতে পারে। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, মোস্তফা সরদার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের কপি তদন্তকেন্দ্রে আসার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।