অভয়নগরে দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মাঠ থেকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে পুলিশ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।
পুলিশের ধারণা, দুই ব্যক্তিকে মাঠে এনে হাত ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এলাকাবাসীর কয়েকজন জানান, আজ সকাল সাতটার দিকে নওয়াপাড়ার মাঠের নিমতলা এলাকায় কাজ করতে গিয়ে দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। এরপর সকাল সাড়ে আটটার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দীন আহম্মেদ জানান, দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের মাথা ও শরীরের অন্যান্য অংশে ধারালো অস্ত্রের আঘাতের অনেকগুলো চিহ্ন রয়েছে। কে বা কারা তাঁদের এখানে এনে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গেছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।