প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে র্যাব অভিযান চালিয়ে চার মণ মিষ্টি জব্দ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার র্যাব-১৩ শহরের বড়বাজারে অবস্থিত নিতাই মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান চালায়। র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হুসাইন জানান, চার মণ পচা ও দুর্গন্ধযুক্ত মিষ্টি জব্দ করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. নাহিদ হাসান হোটেল মালিক নিতাই কুন্ডুর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে একটি পরিত্যক্ত স্থানে নিয়ে মিষ্টিগুলো ধ্বংস করা হয়।