প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে সাতটি ইটভাটাকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় এই অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতি (লাইসেন্স) ছাড়া ড্রাম চিমনি ব্যবহার এবং কাঠ ব্যবহার করে ইট পোড়ানোর অপরাধে বাবুগঞ্জ উপজেলার মেসার্স ফাইভ স্টার ব্রিকস, মেসার্স মাস্টার ব্রিকস, মেসার্স সাজ ব্রিকস, মেসার্স বেঙ্গল ব্রিকস, মেসার্স সনি ব্রিকস, মেসার্স আকন ব্রিকস, মেসার্স শাকিল ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।