অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে দক্ষিণ আমইন গ্রামের হঠাৎপাড়ার মাদকসেবনের আসরে অভিযান চালিয়ে পুলিশ গত শুক্রবার রাতে দুজন মাদক বিক্রেতাকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটক দুজন হলেন ওই গ্রামের আবদুস সোবাহান (৩২) ও আজমল হোসেন (৪০)। ওই গ্রামের বাসিন্দা তিন নারী বলেন, গ্রামের বেশির ভাগ লোক নিম্ন আয়ের মানুষ। আটক ওই দুজন দীর্ঘদিন ধরে মহল্লার মধ্যে গাঁজাসহ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য বিক্রি করে আসছিলেন। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গ্রামবাসীর সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।