অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল ভ্রাম্যমাণ আদালত নাগর নদে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও ইউএনও শাহেদ পারভেজ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার নিমাইকোলা ও বলদমারা নামক স্থানে নদ থেকে বালু তোলার দুটি শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র আটক করা হয়। ইউএনও শাহেদ পারভেজ বলেন, নাগর নদের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে। থানার ওসি নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|