অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানার ফয়’স লেক এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। রাকিব হাসান জানান, ফয়’স লেক এলাকার বিভিন্ন মিনি চায়নিজ রেস্তোঁরা ও গেস্ট হাউসে অভিযান চালানোর সময় অনেকগুলোর মালিক পালিয়ে যান। পরে সেখান থেকে আটজন পুরুষ ও নয়জন নারীকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জারিমানা করে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া আদালত একই এলাকার কোহিনুর ঘি নামের একটি কারখানায় অভিযান চালান। অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ওই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব