অভিযানে গিয়ে হামলার শিকার ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর এলাকায় আজ সোমবার রাতে বিশেষ অভিযানের সময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম বিভাগের একটি দলের ওপর হামলা চালিয়েছে অপরাধীরা। এতে ডিবির দুই কর্মকর্তা আহত হয়েছেন।

আহতদের মধ্যে সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও এসআই প্রাণ কৃষ্ণকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলালের পেট ও মাথায় গুরুতর জখম রয়েছে।

ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগের উপকমিশনার মীর মোদাচ্ছের হোসেন প্রথম আলোকে বলেন, রাতে কমলাপুর এলাকায় মাদক ব্যবসায়ী ও অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছিল একটি দল। রাত আটটার দিকে ওই দলটির ওপর অপরাধীরা হামলা করে বসে। এতেই ওই দুজন আহত হন। এএসআই বেলালের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আর এসআই প্রাণ কৃষ্ণ এখন ভালো আছেন। ওই এলাকায় অপরাধীদের ধরতে আবারও অভিযান চালানো হচ্ছে।