অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের হাতিম আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত মণিপুরি ছাত্রীকে ছুরিকাঘাতকারীকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আদিবাসী ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
গতকাল সোমবার সকালে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। গত শনিবার বিকেলে হাতিম আলী উচ্চবিদ্যালয়ে ছুরিকাহত হয় মণিপুরি ছাত্রী। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত একই বিদ্যালয়ের এক ছাত্র তাকে ছুরিকাঘাতে আহত করে। অভিযুক্ত ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে আদিবাসী ফোরাম, মণিপুরি সম্প্রদায়, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। সমাবেশ থেকে ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।