অভিযুক্ত জামালকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারে সংঘর্ষে দোকান কর্মচারী নিজু আহমদ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি ছাত্রলীগের সাবেক নেতা জামাল হোসেনকে গ্রেপ্তারের দাবিতে তাঁর নিজ গ্রাম সুপাতলার মানুষ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে গ্রামের শতাধিক বাসিন্দা ‘জামালের ফাঁসি চাই’ ব্যানার নিয়ে শহরে বিক্ষোভ করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে জামাল ও তাঁর সঙ্গীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিয়ানীবাজার শহরের দক্ষিণবাজারে অটোরিকশাস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে গত শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জামাল হোসেনের পক্ষের লোকজনের সঙ্গে অটোরিকশাশ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিতে দোকান কর্মচারী নিজু আহমদ (১৫) নিহত হয়।