প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৩) ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত বখাটে ইব্রাহিম চৌধুরীর (২২) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পরে গতকাল বেলা সাড়ে তিনটায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসানের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি দ্রুত বিচার আইনে গ্রহণ করে অবিলম্বে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ইউএনও রবিউল স্মরকলিপিটি গ্রহণ করে ওই বখাটের শাস্তির আশ্বাস দেন।