অভিযুক্তসহ ইউপিসদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজগবন্ধু এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাজু হাওলাদার (৫৪) নামের এক ব্যক্তিকে পুলিশ গত শনিবার রাতে আটক করেছে। ওই সময় ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাকছুদ আলমকেও আটক করা হয়।
জানা যায়, সাজু হাওলাদার উপজেলার মাতব্বরহাট বাজারের প্রভাবশালী ব্যবসায়ী এবং মাকছুদ আলম সাহেবেরহাট ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, অভিযুক্ত সাজু হাওলাদার পাঁচ মাস আগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরী গৃহপরিচারিকাকে (১৫) ধর্ষণ করেন। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়ে যায়। শনিবার বিকেলে মাকছুদ আলম এলাকায় সালিস করে ধর্ষণের বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।