অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ঈদ ভিজিএফের চাল বিতরণ না করার অভিযোগ উঠেছে। ইউপি কার্যালয় সূত্র জানায়, এ ইউনিয়নের ১ হাজার ৮৪১ জন দরিদ্র মানুষের জন্য গত ঈদের আগে ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। ঈদের আগেই ওই চাল বিতরণের কথা ছিল। কিন্তু গত রোববার পর্যন্ত কোনো ওয়ার্ডেই চাল বিতরণ করা হয়নি। তবে ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান বলেন, তালিকা নিয়ে জটিলতার কারণে দু-তিনটি বাদে বাকি সব ওয়ার্ডে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালালউদ্দিন বলেন, কেন চাল বিতরণ করা হয়নি, তিনি খোঁজ নিয়ে দেখবেন।