অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের কলেজছাত্র পারভেজ গাজী (২০) হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বন্দর থানার ওসি রেজাউল করিম নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন। পারভেজ চরআইচা গ্রামের সেলিম গাজীর ছেলে এবং ঝালকাঠি সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। গত বছর ১৪ নভেম্বর ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে বিরোধের জের ধরে পারভেজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলার অভিযোগপত্রে আসামি হিসেবে পিযুস হালদার, সুমন দাস, শ্যামল চন্দ্র দাস, সাগর দাস, পাভেল দাস, সোহাগ দাস, সুমন সরদার, ধীমান হালদার ও বিমল হালদারের নাম রয়েছে।