অভিযোগপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াত-শিবিরের ৬৯ নেতা-কর্মীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ জেলহত্যা দিবস উপলক্ষে একটি র্যালি বের করে। র্যালিটি উপজেলার হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালান। এতে আওয়ামী লীগের পাঁচ-ছয়জন কর্মী আহত হন। এ ঘটনায় ওই রাতেই আদমদীঘি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি