অভিযোগপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় উপজেলার ৯ নম্বর ইউপির চেয়ারম্যান মো. খোরশেদ আলম ও কুমিল্লা আইনজীবী সমিতির বহিষ্কৃত সদস্য হারুন অর রশীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার এসআই সালাউদ্দিন গত বৃহস্পতিবার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন। মামলার দুই আসামিই বর্তমানে জামিনে আছেন। ওই দুই ব্যক্তি দেবীদ্বারের দুটি ইউনিয়নের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মেয়েটির বাবা বলেন, ‘পাঁচ মাস পর পুলিশ অভিযোগপত্র দিয়েছে। এখন আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|