ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের একাডেমী সড়ক এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. ওমর ফারুককে গ্রেপ্তার করে র্যা ব। এ নিয়ে একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যা ব-৭, ফেনী ক্যাম্পের উপ-অধিনায়ক এএসপি সুভাষ চন্দ্র সাহা বলেন, ওমর ফারুককে ফেনী সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি শহরের বিরিঞ্চি ও কদলগাজী সড়ক এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, একরাম হত্যার ঘটনায় গত বছরের ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ২০ এপ্রিল একরামুল হককে গাড়ীর গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।