প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ও ছাত্রলীগের নেতা এ বি এম মামুন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত এক আসামি এবং জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন মামুন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মঈনুদ্দিন ও কুশখালী ইউনিয়নের শিকড়ি ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবু রায়হান। সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হকের ভাষ্যমতে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের সহিংসতার একপর্যায়ে মামুন হত্যায় অংশ নেন জামায়াতে ইসলামীর কর্মী মঈনুদ্দিন। আর আবু রায়হানের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার দুটি মামলা রয়েছে।