অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় গতকাল সোমবার আফসের আলী সিকদার (৭০) নামের এক রোগী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আফসের আলী বাউফল উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা। আফসের আলীর ছেলে মাসুম সিকদার জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ভর্তির আগে রোগী মারা যান।