অভয়নগরে অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে দুটি পাইপগান, চারটি পাইপগানের গুলি ও ৬০ বোতল ফেনসিডিলসহ গত বুধবার রাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব। মাদক ব্যবসায়ীদের নাম শহিদুল ইসলাম ও আসাদুল ইসলাম।
র্যা ব-৬ সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বস্তি থেকে শহিদুল ইসলাম ও আসাদুল ইসলামকে আটক করা হয়। এ সময় র্যা ব তাঁদের কাছে থাকা একটি ব্যাগ থেকে দুটি দেশীয় পাইপগান, চারটি তাজা পাইপগানের গুলি ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁদের অভয়নগর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যা ব-৬-এর উপসহকারী পরিচালক মাহাফুজুর রহমান বাদী হয়ে থানায় দুটি মামলা করেছেন।